বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে পর্যটকদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) পর্যটকদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর ঘোষণা দিয়েছে।

এই ভিসার আওতায় পর্যটকরা কোনো স্পন্সর বা হোস্ট ছাড়াই দুবাইসহ আরব আমিরাতে একাধিকবার যাতায়াত করতে পারবেন।

নতুন এই ভিসার মাধ্যমে পর্যটকরা প্রতিবার প্রবেশের পর ৯০ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন। প্রয়োজনে এই মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো যাবে। তবে শর্ত অনুযায়ী, এক বছরে মোট অবস্থানের সময়কাল ১৮০ দিনের বেশি হতে পারবে না।

জিডিআরএফএ জানিয়েছে, এই ভিসা বিশ্বের যেকোনও দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র হলো–সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, কমপক্ষে ছয় মাস মেয়াদি পাসপোর্টের কপি, ব্যাংক স্টেটমেন্ট (সর্বনিম্ন ৪,০০০ ডলার বা সমপরিমাণ অর্থের স্থিতি প্রমাণসহ), বৈধ স্বাস্থ্য বীমা সনদ ও আসা-যাওয়ার বিমান টিকিট।

সূত্র: গালফ টুডে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দুবাইয়ে পর্যটকদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু

প্রকাশিত সময় : ১২:১৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬