ছাব্বিশের ফুটবল বিশ্বকাপের শেষ লগ্নে ওমর সানীকে নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন বিতর্কিত সঞ্চালক, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আর সব আলোচনাকে ছাপিয়ে গিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এ অভিনেত্রী ঘোষণা দিয়েছেন—“আর্জেন্টিনা কাপ জিতলে, আমি আবার একটা বিয়া করব ফাইনাল।”
পরীমণির এই ঘোষণা মুহূর্তের মধ্যে দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, চর্চায় মাতেন নেটিজেনরা। আর এ চর্চার আগুনে নতুন করে ঘি ঢাললেন শাহরিয়ার নাজিম জয়। কারণ পরীমণির বিয়ের খরচ বহনের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা।
আর্জেন্টিনার সমর্থক পরীমণি
শাহরিয়ার নাজিম জয়ের পোস্টে নেটিজেনদের নানারকম প্রতিক্রিয়া ভরে আছে। অনেকে পাত্র হিসেবে আগ্রহ প্রকাশ করছেন। অনেকে বিয়ের দাওয়াত চেয়েছেন। কেউ কেউ জয়কে কটাক্ষ করেও মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে পরীমণি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।
পরীমণি
বলে রাখা ভালো, ব্যক্তিগত জীবনে পরীমণির একাধিক বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। সর্বশেষ অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পরীমণির বিয়ে ও পরবর্তী বিচ্ছেদের বিষয়টি সবচেয়ে আলোচিত। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। ২০২২ সালের জানুয়ারিতে সেই খবর প্রকাশ্যে আসে। পরে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্রসন্তান। ২০২৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

রিপোর্টারের নাম 



















