বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সব কিছু বিশ্বাস করবেন না’, অর্জুনের সঙ্গে প্রেমের গুঞ্জনে সাহিবা

অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে রহস্যময় পোস্ট দিয়েছেন অভিনেত্রী সাহিবা বালি। সরাসরি কিছু না বললেও তার পোস্টে গুঞ্জনের জবাবের ইঙ্গিত পাওয়া গেছে।

সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচ দেখতে একসঙ্গে দেখা যায় অর্জুন কাপুর ও সাহিবা বালিকে। এরপরই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পরে ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুনের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন সাহিবা।

ছবির সঙ্গে তিনি লেখেন, ‘সব কিছু বিশ্বাস করবেন না—পর্ব ২।’

এর আগে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে সাহিবাকে ভুল করে অভিনেত্রী আনুশকা শর্মা বলা হয়েছিল। সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে সাহিবা লিখেছিলেন, ‘সব কিছু বিশ্বাস করবেন না—পর্ব ১।’

এভাবেই প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু না বলেও নিজের ইঙ্গিত দিয়েছেন সাহিবা।

২০১৮ সালে ইমতিয়াজ আলীর ‘লায়লা মজনু’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সাহিবা বালির। এরপর ‘বার্ড অব ব্লাড’, ‘অমর সিং চমকিলা’ ও ‘তানাভ’-এর মতো কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি কনটেন্ট তৈরি, পডকাস্ট ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেন সাহিবা।

অন্যদিকে, অর্জুন কাপুর এর আগে মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০১৮ সালে তাদের সম্পর্ক শুরু হয়।

২০২৪ সালে বিচ্ছেদের আগে তারা বলিউডের আলোচিত জুটি ছিলেন।

উল্লেখ্য কাজের দিক থেকে অর্জুনকে সর্বশেষ ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমায় দেখা গেছে। মুদাসসর আজিজ পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং। সিনেমাটি বর্তমানে জিওহটস্টারে দেখা যাচ্ছে।

তবে অর্জুন তার পরবর্তী সিনেমা নিয়ে এখনো কোনো ঘোষণা দেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘সব কিছু বিশ্বাস করবেন না’, অর্জুনের সঙ্গে প্রেমের গুঞ্জনে সাহিবা

প্রকাশিত সময় : ০৬:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬