শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই: স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা ধোঁয়াশার অবকাশ নেই। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না এবং প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়ায় দায়িত্ব পালনের ব্যবস্থা নিশ্চিত করা হয়।”

শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক) আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “আজ সারা দিন নানা ধরনের আলোচনা শুনেছি। বাস্তবতা হলো, রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। তিনি লিখিতভাবে তার অসুস্থতার বিষয় জানিয়েছেন এবং কোন কোন রোগে ভুগছেন তাও উল্লেখ করেছেন। মাঝে-মধ্যে তিনি অচেতন হয়ে পড়েন বলেও লিখেছেন।”

তিনি বলেন, “আমি তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। তিনি যে সময় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, সেটি এক বিষয়; তবে জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি শ্রদ্ধা ও সমর্থন দেখিয়েছেন।”

স্পিকার বলেন, “বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ঘটনা। এর সঙ্গে দেশের ভালো-মন্দ জড়িত। একজন রাষ্ট্রপতি অসুস্থ হতে পারেন এবং স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করতে পারেন। অতীতেও বিভিন্ন সময়ে রাষ্ট্রপতিরা বিভিন্ন কারণে পদত্যাগ করেছেন।”

তিনি জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পাঠানো পদত্যাগপত্র তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে গ্রহণ করেছেন।রাইজিংবিডি.কম

তিনি বলেন, “এই পদত্যাগের মাধ্যমে সব ধরনের ধোঁয়াশা দূর হয়েছে বলে আমরা আশা করি। এ নিয়ে কোনো বিশৃঙ্খলা, বিরূপ মনোভাব বা অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি হওয়া উচিত নয়।”

সাংবাদিকদের উদ্দেশে স্পিকার বলেন, “আমি প্রায় ৪০ বছর ধরে রাজনীতি করছি। আমি সবসময় গঠনমূলক কথা বলি। রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। এর বাইরে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে আমার আর কোনো মন্তব্য নেই। এটি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়। রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এটাই বাস্তবতা।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই: স্পিকার

প্রকাশিত সময় : ০৯:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬