মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে অগ্নিবীনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, বিকল্প পথে ট্রেন চলাচল

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যান্ত্রিক ত্রুটির কারণে আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। তবে এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেনি। স্টেশনের এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।

তিনি জানান, ঢাকা থেকে তারাকান্দির উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেসের ইঞ্জিন যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়। পরে ট্রেনটির চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা ইঞ্জিনের ত্রুটি মেরামতের চেষ্টা শুরু করেন।

ওসি আকতার হোসেন বলেন, ঘটনার প্রায় সোয়া ঘণ্টা পর ইঞ্জিনটি গফরগাঁও স্টেশনে নিয়ে আসা হয়। সেখানে ইঞ্জিনটি মেরামতের কাজ চলছে।

তিনি আরও জানান, ইঞ্জিন বিকলের কারণে গফরগাঁও স্টেশনের এক নম্বর লাইনে ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জবির দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি

গফরগাঁওয়ে অগ্নিবীনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, বিকল্প পথে ট্রেন চলাচল

প্রকাশিত সময় : ০৬:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬