ইউরোপ সফরের অংশ হিসেবে বর্তমানে গ্রিসে সময় কাটাচ্ছেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। গত বুধবার (৫ আগস্ট) তাদের একসঙ্গে নৌভ্রমণে দেখা যায়। ৪১ বছর বয়সি পেরি ও ৫৪ বছর বয়সি ট্রুডোকে গ্রীষ্মের উপযোগী পোশাকে বেশ স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে দেখা গেছে।
কীভাবে শুরু সম্পর্কের গুঞ্জন
ট্রুডো ও পেরির সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন ছড়ায় ২০২৫ সালের জুলাইয়ে। কয়েক মাসের জল্পনা-কল্পনার পর একই বছরের ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে।
অনুষ্ঠানে ‘পিপল’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সম্পর্ক নিয়ে পেরি বলেছিলেন, জীবনের অনেক ক্ষেত্রেই তিনি এখন আগের চেয়ে বেশি স্থির অনুভব করছেন। তিনি গভীরভাবে প্রেমে পড়েছেন বলেও জানান।
পেরির ভাষায়, জীবনের ভালোবাসার মানুষের সঙ্গে পরিচয়ের পরই তাঁর ওই শো অনুষ্ঠিত হয়েছিল। সম্পর্কের কারণে নিজেকে আরও দৃঢ় ও স্থিতিশীল মনে হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।
ট্রুডোর আগে ছিলেন অরল্যান্ডো ব্লুম
জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্কের আগে কেটি পেরির দীর্ঘদিনের সঙ্গী ছিলেন অভিনেতা অরল্যান্ডো ব্লুম। ২০১৬ সালে তাদের সম্পর্ক শুরু হয়। ২০১৯ সালের ভালোবাসা দিবসে তাঁদের বাগদান হয়।
বিচ্ছেদের পর তাদের প্রতিনিধিরা জানিয়েছিলেন, মেয়েকে ভালোবাসা, স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশে বড় করাই দুজনের প্রধান অগ্রাধিকার।
ট্রুডোরও ভেঙেছে দীর্ঘ দাম্পত্য
অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০১৫ সাল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে ২০২৩ সালে ১৮ বছরের দাম্পত্য জীবনের পর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি।
ট্রুডো ও সোফির তিন সন্তান রয়েছে—জেভিয়ার, এলা-গ্রেস ও হাদ্রিয়েন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 



















