সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর, জল্পনার অবসান ঘটালেন প্রযোজক

গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমা দিয়ে বক্স অফিসে দারুণ সাফল্য পান শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয় জুটি। দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্যের সেই রেশ কাটতে না কাটতেই আবারও নতুন সিনেমা নিয়ে এক হচ্ছেন তারা।

নতুন সিনেমাটিকে ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে গল্প বা নামের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে একটি প্রশ্ন শাকিব খানের বিপরীতে এবার নায়িকা হিসেবে কাকে দেখা যাবে?

নানা গুঞ্জনের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে অভিনেত্রী সাবিলা নূরের নাম। কারণ এর আগে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় কাজ করেছেন তিনি। ছবি দুটিতে শাকিবের সঙ্গে তার স্ক্রিন কেমিস্ট্রি পছন্দ করেছেন দর্শক।

সেই সূত্র ধরেই অনেকের ধারণা, নতুন সিনেমাতেও শাকিবের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সাবিলা।

তবে সেই জল্পনায় আপাতত পানি ঢেলে দিলেন সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি। তিনি বলেন, ‘আমরা এখনো সাবিলার কথা ভাবিনি। নায়িকা নিয়ে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। তবে অক্টোবরে যে সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি, সেখানে কোনোভাবেই সাবিলার কথা ভাবছি না।’

নায়িকা নির্বাচন প্রসঙ্গে আরও জানানো হয়েছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমাদের সিনেমার নায়িকা এখনো ঠিক হয়নি। আগে স্ক্রিপ্ট লক হোক। কাকে নেওয়া হবে, সেটা সময়মতো জানিয়ে দেওয়া হবে। সিনেমা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে, হোক। এতে দোষের কিছু দেখি না।’

এদিকে সিনেমাটির নাম নিয়েও চলছে নানা জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নিঃস্ব’ ও ‘হায়েনা’ নাম দুটি ঘুরে বেড়ালেও নির্মাতা বিষয়টি নিশ্চিত করেননি। হৃদয়ের ভাষায়, ‘নাম সময় হলেই জানাব।’

জানা গেছে, আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদুল ফিতরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

প্রসঙ্গত, ‘বরবাদ’ ছিল নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রথম চলচ্চিত্র। শাকিব খান অভিনীত সেই সিনেমা প্রত্যাশার চেয়েও বড় সাফল্য এনে দেয়। পরবর্তীতে তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হলেও প্রায় দুই বছর পর আবারও নতুন সিনেমায় এক হচ্ছেন তারা।

নির্মাতার দাবি, নতুন সিনেমাটিও হবে অ্যাকশনধর্মী। তবে গল্প, নির্মাণশৈলী ও চরিত্রের উপস্থাপনায় দর্শক এবার শাকিব খানকে একেবারেই নতুন রূপে দেখতে পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিতর্ক আরও উস্কে দিতে পারে আর্জেন্টিনার নতুন জার্সি

আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর, জল্পনার অবসান ঘটালেন প্রযোজক

প্রকাশিত সময় : ০৫:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬