সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের সমালোচনা নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ: তথ্যমন্ত্রী

সরকারের সমালোচনা করা কোনো অপরাধ নয়। তবে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন।

রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সভ্যতার বিকাশের ধারায় সাংবাদিকতা এমন এক গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে যে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের আনুষ্ঠানিক অঙ্গ না হলেও বাস্তবে এটি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

তিনি বলেন, সাংবাদিকতার দায়িত্ব কেবল তথ্য সংগ্রহ বা সত্য উদ্ঘাটনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সেই সত্যকে জনকল্যাণে কাজে লাগানোও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত লক্ষ্য বা স্বার্থ থাকলে বস্তুনিষ্ঠতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা নির্ধারিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।

জহির উদ্দীন স্বপন আরও বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উপকরণ। রাষ্ট্রীয় ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হবে নাকি নিপীড়নের হাতিয়ার হবে, তা নির্ভর করে শাসকের উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর। একই সঙ্গে জবাবদিহি নিশ্চিত করা এবং তা সংশ্লিষ্ট সবার কাছে স্পষ্ট থাকা সুশাসনের জন্য অপরিহার্য। অন্যথায় রাষ্ট্র পরিচালনা দিকনির্দেশনাহীন হয়ে পড়তে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন নিউ এজ সম্পাদক নুরুল কবীর। সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিতর্ক আরও উস্কে দিতে পারে আর্জেন্টিনার নতুন জার্সি

সরকারের সমালোচনা নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ: তথ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ০৫:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬