বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ পরিচয়পত্রসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্রের লাইসেন্সসহ শাওন ইসলাম অপু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

গ্রেপ্তার শাওন ইসলাম অপু (২৪) শিয়ালকাঠী এলাকার শাখাওয়াত হোসেন ও বিউটি আক্তারের ছেলে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকায় শাওনের বাড়ির দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে ৬৯টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। যার গায়ে ‘Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus’ লেখা রয়েছে। এছাড়া দুটি ওয়াকিটকি, দুটি দেশীয় ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং চামড়ার তৈরি একটি অস্ত্রের কভার জব্দ করা হয়।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, ‘উদ্ধার হওয়া কার্তুজগুলোর বিপরীতে কোনো আসল অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১

৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ পরিচয়পত্রসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৪:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬