শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর। দিনটি উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে লেখকের পরিবার, স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করবেন।

জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে। এ সময় নুহাশপল্লীর লিচুতলায় অবস্থিত লেখকের সমাধি প্রাঙ্গণে প্রায় ৫০০টি মোমবাতি জ্বালানো হয়। পাশাপাশি কেক কেটে তার জন্মদিন উদযাপন করেন নুহাশপল্লীর কর্মীরা।

আজ লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং দুই ছেলে নিনিত ও নিষাদের উপস্থিতিতে সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতের আয়োজন রয়েছে। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি ভক্ত ও শুভানুধ্যায়ীরাও অংশ নেবেন। হুমায়ূন আহমেদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা, সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জন্মদিনের কেক কাটার কর্মসূচিও রয়েছে।

প্রতি বছরের মতো এবারও নুহাশপল্লীর লিচুতলায় প্রিয় লেখকের প্রতি ভালোবাসা জানাতে সমবেত হবেন তার পাঠক, কবি, সাহিত্যিক, নাট্যকর্মী ও ভক্তরা। তাদের অনেকেই হুমায়ূন আহমেদের সৃষ্ট জনপ্রিয় চরিত্র হিমুর আদলে হলুদ পাঞ্জাবি এবং রূপার সাজে নীল শাড়ি পরে অনুষ্ঠানে যোগ দেবেন।

হুমায়ূনভক্তদের মতে, বাংলা সাহিত্যে পাঠকপ্রিয়তার ক্ষেত্রে তার অবস্থান স্বতন্ত্র। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরিতে তার সাহিত্যকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উপন্যাসের পাশাপাশি তাঁর নির্মিত টেলিভিশন নাটক ও চলচ্চিত্রও বাংলা শিল্প-সংস্কৃতির উল্লেখযোগ্য সম্পদ হয়ে রয়েছে।

সাহিত্যে মানবিক সম্পর্ক, প্রেম, রহস্য ও জীবনবোধের বিচিত্র দিক তুলে ধরেছেন এই কথাসাহিত্যিক। প্রকৃতির প্রতিও ছিল তার গভীর অনুরাগ। গাজীপুরের নুহাশপল্লী গড়ে তোলার মধ্য দিয়ে তার বৃক্ষপ্রেম ও প্রকৃতির প্রতি ভালোবাসার পরিচয় পাওয়া যায়। বর্তমানে তার সমাধিস্থল ঘিরে গড়ে ওঠা এই সবুজ প্রাঙ্গণও লেখককে স্মরণ করার অন্যতম স্থান।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার পৈতৃক নিবাস একই জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। বাবা ফয়েজুর রহমান এবং মা আয়েশা ফয়েজ। দীর্ঘ সাহিত্য ও সাংস্কৃতিক জীবনে অসংখ্য জনপ্রিয় উপন্যাস, নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী লেখক। পরে গাজীপুরের নুহাশপল্লীতে তাকে সমাহিত করা হয়।

নুহাশপল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ পারভেজ জানান, জন্মদিন উপলক্ষে রাতেই মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও অন্যান্য কর্মসূচি যথারীতি পালন করা হবে।

জন্মদিনে প্রিয় লেখককে ঘিরে পাঠক ও অনুরাগীদের স্মৃতিচারণ, শ্রদ্ধা আর ভালোবাসায় মুখর হয়ে উঠবে নুহাশপল্লী। তার সৃষ্ট সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক অবদান নতুন প্রজন্মের কাছেও তাকে প্রাসঙ্গিক করে রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

প্রকাশিত সময় : ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬