মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাল বেনারসিতে তানজিন তিশার রাজকীয় লুক

অভিনয় দিয়ে আগেই দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। এবার লাল বেনারসিতে রাজকীয় সাজে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তোলা তার নতুন ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রশংসার ঝড়।

রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন তানজিন তিশা। ছবিতে তার পরনে ছিল আগুনরাঙা লাল বেনারসি শাড়ি। সঙ্গে মানানসই গহনা, হাতে স্টাইলিশ পার্স আর খোঁপায় সাদা ফুল—সব মিলিয়ে একেবারে রাজকীয় সাজে দেখা গেছে তাকে।

ছবিগুলোতে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। কখনো স্নিগ্ধ হাসি, কখনো মায়াবী দৃষ্টি—নানা অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। হোটেলের ভেতরের কালো আবহের সঙ্গে লাল শাড়ির বৈপরীত্য তার সাজকে আরও নজরকাড়া করে তুলেছে।

ছবি প্রকাশের পরপরই তা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। তিশার সাজ ও সৌন্দর্যের প্রশংসা করে বিভিন্ন মন্তব্য করেন অনুসারীরা। একজন লিখেছেন, ‘সৌন্দর্য যখন এতটা এলিগ্যান্ট হয়, চোখ আটকে যেতেই হয়!’

এদিকে অভিনয়ের ব্যস্ততা আগের তুলনায় কিছুটা কমেছে এই অভিনেত্রীর। গত জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পারিজাতের জন্য ভালোবাসা’ নাটকে খায়রুল বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি। এরপর নতুন কোনো নাটক বা কাজে দেখা যায়নি তাকে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব তিশা। সেখানে বিভিন্ন সময়ের নতুন নতুন সাজ ও লুক ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

এর আগে পুরোনো একটি বিতর্ককে কেন্দ্র করে আইনি জটিলতায়ও পড়েছিলেন তানজিন তিশা। শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। পরে ওই মামলায় আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী।

তবে সেসব আলোচনা ছাপিয়ে এবার তানজিন তিশার লাল বেনারসির রাজকীয় সাজই ভক্তদের নজর কেড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লাল বেনারসিতে তানজিন তিশার রাজকীয় লুক

প্রকাশিত সময় : ১০:০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬