শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

উত্তর গাজা উপত্যকার একটি সামরিক ঘাঁটির ভেতরে ড্রোন বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের ঘটনায় দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

নিহত সেনারা হলেন—হার হালুজের বাসিন্দা ২৪ বছর বয়সী নাদাভ কালি এবং জেরুজালেমের বাসিন্দা ২৩ বছর বয়সী ওফেক মোয়ালেম। তারা দুজনই ইসরায়েলি সেনাবাহিনীর ১৬তম ব্রিগেডে দায়িত্ব পালন করছিলেন।

৯৯তম ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এলাদ জুরি জানান, ওই দুই সেনা ড্রোনটির প্রথম অভিযান সফলভাবে সম্পন্ন করেছিলেন। পরে দ্বিতীয় অভিযানের সময় ড্রোনটি সামরিক ঘাঁটির ভেতরে বিধ্বস্ত হয়।

তিনি বলেন, ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর এর কারণ খতিয়ে দেখতে দুই সেনা সেটির কাছে যান। এ সময় ড্রোনটিতে বিস্ফোরণ ঘটে। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের আশকেলনের বারজিলাই মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় অন্য কোনো সেনা আহত হননি।

স্থানীয় ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি ছিল বিস্ফোরকবাহী সামরিক ড্রোন। ঘটনার প্রাথমিক পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী ড্রোন পরিচালনা কার্যক্রম স্থগিত রেখেছে।

জুরি জানান, ১৬তম ব্রিগেড গত ১০ সেপ্টেম্বর থেকে উত্তর গাজায় কার্যক্রম পরিচালনা করছে। নিহত দুই রিজার্ভ সেনার একজন সার্জেন্ট এবং অন্যজন স্কোয়াড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাজায় ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

প্রকাশিত সময় : ০৫:৫০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬