রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় ১১তলা ভবনের ছাদের অবৈধ সুইমিংপুল উচ্ছেদ করতে গিয়ে ভবন মালিকের বাঁধার মুখে পড়েছেন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এসময় ভবন মালিক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটকে “খেয়ে ফেলা”র হু/ম/কি দেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আরডিএর একটি প্রতিনিধি দল নগরীর তেরখাদিয়া এলাকায় একটি ১১ তলা ভবনের ছাদে অনুমোদনহীন সুইমিংপুল অপসারণে অভিযান চালাতে যায়। এসময় ভবন মালিক ও তার লোকজন ম্যাজিস্ট্রেটকে ভবনে ঢুকতে বাধা দেন এবং আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটকে হুমকি দেন। পরে ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে ভবনের বন্ধ গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ছাদের সুইমিং পুলের আংশিক ভেঙে ফেলা হয়।
আরডিএ সূত্র জানায়, তেরখাদিয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ তার ভবনের ছাদে আরডিএর অনুমোদনের বাইরে সুইমিংপুল নির্মাণ করেন। এ বিষয়ে অভিযোগ উঠলে অনুমোদনহীন স্থাপনা অপসারণে উদ্যোগ নেয় আরডিএ।
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ম্যাজিস্ট্রেটের সামনে আরডিএ চেয়ারম্যান সুইটকে “খেয়ে ফেলার” হুমকি
-
নিজস্ব প্রতিবেদক : - প্রকাশিত সময় : ০৫:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- ১
Tag :
সর্বাধিক পঠিত


























