শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য দক্ষিণ আফ্রিকার নাগরিক নাভানেথেম নাভি পিল্লাই নির্বাচিত হয়েছেন। তিনি ভারতীয় তামিল বংশোদ্ভূত এবং দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম অ-শ্বেতাঙ্গ নারী বিচারক। ৮৫ বছর বয়সী এই আইন বিশেষজ্ঞ ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক এবং রুয়ান্ডা বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রাইডনেস জানিয়েছেন, শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ পিল্লাইকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই পুরস্কারটিকে প্রায়শই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়। এ বছর শান্তি পুরস্কারের ১২৫তম বার্ষিকী পালিত হচ্ছে

অসলোতে অবস্থিত নরওয়েজিয়ান নোবেল কমিটি এ বছরের পুরস্কারের জন্য ২৮৭ জন প্রার্থীর মনোনয়ন পেয়েছিল, যার মধ্যে এক-চতুর্থাংশের কিছু বেশি ছিল বিভিন্ন সংস্থা বা সংগঠন। বিশেষজ্ঞদের মতে, কমিটি সাধারণত শান্তির স্থায়িত্ব, আন্তর্জাতিক ভ্রাতৃত্বের প্রসার এবং সেই লক্ষ্যগুলোকে শক্তিশালীকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নিরলস কাজের ওপর গুরুত্ব দিয়ে থাকে।

গত বছর, ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো দেশটিতে গণতান্ত্রিক উত্তরণের জন্য সংগ্রামের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন। তাকে এমন একজন নারী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল যিনি ‘ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের মশাল জ্বালিয়ে রেখেছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

প্রকাশিত সময় : ০৪:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬