শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা; নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (GACA) বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ও বুধবার পৃথক সময়ে আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসব হামলা চালানো হয়।

GACA জানিয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মরক্কোর এক নারী ও আলজেরিয়ার এক নারী নিহত হন। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হন। সেখানে আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক।

হামলার পর বিমানবন্দরগুলোর ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানিয়েছে GACA।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি রাজধানীতে হামলা চালাতে ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, ইয়েমেন থেকে রিয়াদ বিমানবন্দরের দিকে ছোড়া একটি সন্দেহভাজন হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পরদিন কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, বুধবার ভোরে হুথিরা এডেন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা; নিহত ৩, আহত ৩৬

প্রকাশিত সময় : ০৯:২০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬