রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মান পর্যটক ক্রিলকে ম্যাকবুক উপহার দিলেন ঢাকার মুক্তি

বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারকে নতুন একটি ম্যাকবুক উপহার দিয়েছেন ঢাকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ। শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী এই পর্যটকের হাতে উপহারটি তুলে দেন তিনি।

নাটোর সদর থানায় বসে ক্রিলের কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে তাঁকে সাহায্যের সিদ্ধান্ত নেন মুক্তি। তিনি জানান, ক্রিলের বয়সী তাঁর নিজের ছেলেও বিদেশে পড়াশোনা করে। সেই কথা মনে করেই তরুণ পর্যটকের পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি।

মুক্তি মাহমুদ বলেন, বাংলাদেশ ছাড়ার আগে ক্রিল যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারেন, সে জন্যই এই উদ্যোগ নিয়েছেন। তাঁর মতে, বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরির ঘটনা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিল। তিনি জানান, এটি ব্যবহার করে আবার কাজ করতে পারবেন। বাংলাদেশে এসে মানুষের কাছ থেকে পাওয়া সহায়তা ও সহানুভূতি তাঁর মনে থাকবে।

তবে উপহার পেলেও ক্রিলের চুরি যাওয়া মূল ল্যাপটপ ও ক্যামেরা এখনো উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

গত বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে টিকিট কেনার জন্য টাকা তুলতে যাওয়ার সময় রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে নিজের ব্যাগ রেখে যান ক্রিল। ফিরে এসে ব্যাগ ও ওই ব্যক্তিকে আর পাননি তিনি। পরে থানায় অভিযোগ জানান এই জার্মান পর্যটক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জার্মান পর্যটক ক্রিলকে ম্যাকবুক উপহার দিলেন ঢাকার মুক্তি

প্রকাশিত সময় : ০৯:২২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬