রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমণি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিওতে নিজের চেহারা ব্যবহারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। তার অভিযোগ, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ হ্যাক হওয়ার পর ওই ভিডিও ছড়িয়ে পড়ে। এমন ঘটনায় শুধু দুঃখ প্রকাশ করলেই দায় এড়ানো যায় না বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি এআই দিয়ে বাংলাদেশের দুই তারকার চেহারা বসিয়ে তৈরি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার পর সেখানে ভিডিওগুলো প্রকাশিত হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ পেজ হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক অব্যাহত রয়েছে।

এর আগে ভিডিওটি নিয়ে কথা বলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার বিষয়টি নিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে নিজের ক্ষোভ প্রকাশ করেন ভিডিওটির আরেক শিকার পরীমণি।

লাইভে ওই টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পরীমণি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’

পরীমণি জানান, বিকৃত ভিডিওটি অনেক আগের। তবে এবার টেলিভিশন চ্যানেলটির পেজের মাধ্যমে সেটি দেশজুড়ে ছড়িয়ে পড়ে। তার মতে, এ ধরনের ঘটনায় কেবল দুঃখ প্রকাশ করাই যথেষ্ট নয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের নেতিবাচক মন্তব্যেরও জবাব দেন এই অভিনেত্রী। ভিডিওটি নিয়ে নেটিজেনদের অতিরিক্ত মাতামাতির প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

লাইভে পরীমণি আরও বলেন, ‘দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির প্রসঙ্গ টেনে আনার সমালোচনা করেন তিনি। পরীমণি বলেন, ‘দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে- পরীমনির লিংক আছে আমার কাছে। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!’

তবে ফেসবুক লাইভটি পরে নিজের পেজ থেকে সরিয়ে নেন পরীমণি। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে লেখেন, ‘ওপস সরি, ডিলিট করে দিয়েছি। শুভ সকাল।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমণি

প্রকাশিত সময় : ১২:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬