বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাসাতেই হেনস্থার শিকার উরফি জাভেদ!

ভারতের বিতর্কিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী উরফি জাভেদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি। মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে সোশ্যাল মিডিয়ার জন্য রিল বা কনটেন্ট শুট করায় নতুন করেছে হাউজিং সোসাইটি—এমনটাই অভিযোগ তুলেছেন এই কনটেন্ট ক্রিয়েটর। উরফির দাবি, সোসাইটি কমিটি এই কাজকে ‘কমার্শিয়াল অ্যাক্টিভিটি বলে উল্লেখ করে তার ওপর এই নিয়ম চাপিয়েছে। এই ঘটনাকে হয়রানি বলে তোপ দেগেছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি জানান, বাড়িতে তিনি কী করবেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তার অভিযোগ, এর আগে অতিথিদের প্রবেশাধিকার এবং অন্যান্য নিয়ম নিয়ে সোসাইটির সঙ্গে তাঁর বিরোধ বেধেছিল, যার জেরে তিনি মুম্বই পুলিশের দ্বারস্থও হয়েছিলেন। পুলিশে অভিযোগ জানানোর কারণেই সোসাইটির কিছু সদস্য তাঁর ওপর ক্ষুব্ধ এবং তাকে হেনস্থা করার জন্য এসব খারাপ কৌশল অবলম্বন করছে। এমনকি সোসাইটির পক্ষ থেকে তার ফ্ল্যাটের মালিককে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চাপ দেওয়া হলেও মালিক তা নাকচ করে দেন বলে জানান উরফি।

পাশাপাশি, অভিনেত্রীর বাড়িতে আসা অতিথিদের ব্যাগ ও জিনিসপত্র তল্লাশি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। এর আগে রাতে অতিথি প্রবেশ নিয়েও সোসাইটির কড়া নিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। নিজের বাড়িতে ভিডিও তৈরিতে এই ধরনের বাধা কতটা আইনসম্মত, সেই প্রশ্ন তুলেছেন উরফি। বর্তমানে তার এই বিষয়ে করা পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিজ বাসাতেই হেনস্থার শিকার উরফি জাভেদ!

প্রকাশিত সময় : ১০:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬