মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা?

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কি তৃতীয়বার মা হতে চলেছেন? এমন প্রশ্ন এখন গোটা বিটাউনে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, সম্প্রতি স্বামী বিরাট কোহলির সঙ্গে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করেই এমন জল্পনা। তবে এ বিষয়ে এখনো তারকা দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের ঢিলেঢালা আনারকলি পোশাকে একটি বোট থেকে নামছেন আনুশকা। খোলা চুল, মুখে মেকআপের ছাপ নেই। জেটিঘাটের সিঁড়ি বেয়ে ওঠার সময় স্ত্রীকে আগলে রাখতে দেখা যায় বিরাটকে। এ সময় তার মুখে মাস্ক ছিল।

সম্প্রতি আলিবাগ থেকে মুম্বাইয়ে ফিরছিলেন বিরাট-আনুশকা। ইন্ডিয়া গেট-সংলগ্ন জেটিঘাটে তাদের ওই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আনুশকার ঢিলেঢালা পোশাক নিয়ে শুরু হয় আলোচনা। তার শারীরিক গঠন দেখে কেউ কেউ তৃতীয়বার মা হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেন। কেউ কেউ আবার কৌতূহল প্রকাশ করেছেন, ভামিকা ও অকায়ের কি এবার বড় ভাই-বোন হওয়ার পালা?

তবে শুধু একটি ভিডিও কিংবা পোশাক দেখে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার সুযোগ নেই। এ বিষয়ে এখন পর্যন্ত তারকা দম্পতির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সম্প্রতি মুম্বাইয়ে আধ্যাত্মিক পরিবেশে সময় কাটাতে দেখা গেছে বিরাট ও আনুশকাকে। রোববার মার্কিন সংগীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে অংশ নেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুজনকে হাততালি দিয়ে কীর্তন উপভোগ করতে এবং মৃদুস্বরে ভক্তিগীতির সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা?

প্রকাশিত সময় : ০৫:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬