উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। ২৬ অক্টোবর ঢাকার নির্বাহি ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে উপস্থিত হয়েছে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় মামলাটি দায়ের করেন সানায়া। মামলার একমাত্র আসামী অভিনেত্রী তানজিন তিশা। আদালত বিষয়টি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ২৩ নভেম্বর তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী সানায়া এবং তার আইনজীবী সুব্র সিনহা রায়।
বাদী সানায়া চৌধুরী বলেন, ‘শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আমার নারাজি মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নারাজি মঞ্জুর করেন।
বিচারক নারাজির বিষয়ে শুনে এবং সব সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অধিকতর তদন্তের নির্দেশ দেন। সেই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এরপরই অভিনেত্রী তিশা আমাকে নানা লোক মারফত হত্যার হুমকি দেন এবং বাসায় লোকজন পাঠায়। আমি নিরাপত্তাহীনাতায় ভূগছি। এজন্য আমি মামলা করেছি। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমার বিশ্বাস আমি সঠিক বিচার পাবো।’

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















