গত ২০২৪ সালের ২১ জুন নাট্যকর্মী ও নির্মাতা সালমান আরাফাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাদিয়া। চলতি বছরের বছরের প্রথম দিন তাদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম কন্যাসন্তান মেহরোজ নূর সানাহ। বর্তমানে শিশুটির বয়স প্রায় সাড়ে ৯ মাস।
মেয়ের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে নাদিয়া লিখেছেন, ‘আমাদের সানাহ বেবি অনেক অসুস্থ, হাম পজিটিভ এবং প্রচণ্ড সর্দি-জ্বরে ভুগছে। চিকিৎসা চলছে। সবাই নিজের বাচ্চাদের প্রতি যত্নশীল হোন, বাচ্চাদের নিরাপদে রাখুন। সবাই আমার সানাহ বেবির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমার দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন।’
এদিকে অভিনেত্রীর পোস্টে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা সানাহর আশু রোগমুক্তি কামনায় দোয়া করছেন। একজন লিখেছেন, ‘হে আল্লাহ! সানাহকে দ্রুত সুস্থতা দান করুন।’ অন্য একজন লিখেছেন, ‘আল্লাহ আপনার বাচ্চাকে দ্রুত সুস্থ করে দিক।’

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























