সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণির জন্য বিমানে করে কে পাঠালেন শিউলি ফুল?

জন্মদিন মানেই তো কেক, উপহার আর আলোর রোশনাই। তবে ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণির জন্মদিনের কেন্দ্রবিন্দুতে এবার ছিল সুবাসিত ‘শিউলি ফুল’! চট্টগ্রাম থেকে অজানা একজন সরাসরি বিমানে করে পাঠিয়েছেন শিউলি ফুল। তা নিয়ে এখন চলছে বিস্তর আলোচনা। আর কে পাঠালেন এই বিশেষ উপহার? তা নিয়ে নেটপাড়ায় এখন চলছে নানা জল্পনা-কল্পনা।

সম্প্রতি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে পরীমণি জানিয়েছিলেন, তার দুই মণ শিউলি ফুল দরকার। ২৪ অক্টোবর দুপুর ১২টার মধ্যে! নায়িকার সেই অদ্ভুত আবদার রাখতে এগিয়ে আসেন চট্টগ্রামের এক ভক্ত। সুদূর চট্টগ্রাম থেকে বিমানে করে ঢাকায় পাঠিয়ে দেন ঝরঝরে তাজা শিউলি ফুল। জন্মদিনের অনুষ্ঠানে এই ভালোবাসার কথা নিজেই সবাইকে জানান পরীমণি। তবে আড়ালেই থেকে যায় সেই বিশেষ মানুষের পরিচয়।

বিমানে করে ফুল পাঠানোর এ ঘটনাটি নিয়ে নেটপাড়ায় শুরু হয় তুমুল চর্চা। ভক্তদের কৌতূহল মেটাতে এগিয়ে আসেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়ও। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি রসাত্মক পোস্ট দেন তিনি, যা নজর এড়ায়নি স্বয়ং পরীমণির। জয়ের সেই পোস্টের মন্তব্যের ঘরে মিষ্টি এক জবাবও দিয়েছেন নায়িকা। জানান, কোনো পুরুষ নয়, এক নারী তার জন্য ফুল পাঠিয়েছেন।

গত ২৪ অক্টোবর ছিল পরীমণির জন্মদিন। ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে উদযাপন করেন জন্মদিন। পুরো আয়োজনেই ছিল শিউলি ফুলের রাজকীয় ছোঁয়া। রেস্তোরাঁর সিঁড়ি থেকে শুরু করে চারপাশ—সব সাজানো হয়েছিল শিউলি ফুলে। এমনকি পরীমণি নিজেও পরেছিলেন শিউলি ফুলের নকশার আকর্ষণীয় শাড়ি।

অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা জানিয়ে নায়িকা বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম কেউ যেন ফুল এনে দেয়, কারণ এই ফুল চার-পাঁচ ঘণ্টার বেশি ভালো থাকে না। কিন্তু আশ্চর্যজনকভাবে এক ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে আমার জন্য ফুল পাঠিয়েছেন!’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পরীমণির জন্য বিমানে করে কে পাঠালেন শিউলি ফুল?

প্রকাশিত সময় : ০৪:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬