বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলসিরাতের আগে মেহজাবীনের খলনায়ক

চলতি মাসের শুরুতে আফরান নিশো আর মেহজাবীন চৌধুরীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিল। তখন শোনা যাচ্ছিল এই প্রযোজকের প্রযোজনায় ভিকি জাহেদের সিনেমায় প্রথমবার বড় পর্দায় জুটি হবেন নিশো ও মেহজাবীন। সিনেমার নাম হবে ‘পুলসিরাত’। কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি। তবে এর মধ্যে সামনে এসেছে নতুন খবর। ছোট পর্দা ও ওটিটিতে নানা ধরনের গল্পের কনটেন্ট বানিয়ে পরিচিতি পাওয়া এই পরিচালকের প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’-এ দেখা যাবে মেহজাবীনকে।

জানা গেছে, আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। কলকাতায় চুপিসারে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। মুক্তির আগে তার উপস্থিতিকে চমক হিসেবে রাখতে চান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাই এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছেন না। তবে সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এটি হতে যাচ্ছে মেহজাবীনের তৃতীয় সিনেমা। এর আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’য় প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।

শুরু থেকেই সিনেমাটি নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন এই নির্মাতা। ছবির গল্প ও অভিনয়শিল্পীদের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঢাকা ও কলকাতায় সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সিনেমাটিতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার ও কলকাতার প্রিয়াংকা সরকার। চলতি বছরের শেষদিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। তবে এ বছরে মুক্তি নিয়ে এখন অনিশ্চয়তা আছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে ‘খলনায়ক’।

তাহলে কি পুলসিরাত পিছিয়ে গেল? নির্মাতা জানালেন, চুক্তির বাধ্যবাধকতার কারণে তার পক্ষে অনেক কিছুই আনুষ্ঠানিকভাবে বলা সম্ভব নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুলসিরাতের আগে মেহজাবীনের খলনায়ক

প্রকাশিত সময় : ১১:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬