শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসফেরত ‘স্বামীকে’ নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি

প্রবাসফেরত এক ব্যক্তিকে নিজের স্বামী দাবি করে বিমানবন্দর এলাকায় তিন নারীর মধ্যে টানাটানি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিকে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওতে থাকা প্রবাসী ব্যক্তি কিংবা তিন নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর এলাকার একটি সড়কের পাশে প্রবাসফেরত ওই ব্যক্তিকে ঘিরে রেখেছেন তিন নারী। প্রত্যেকেই তাকে নিজের বৈধ স্বামী বলে দাবি করছেন। এ সময় তাকে নিজেদের সঙ্গে বাড়িতে নিয়ে যেতে শুরু হয় টানাটানি।

ঘটনাস্থলে তিন নারীর মধ্যে উত্তেজনা ও উত্তপ্ত বাক্যবিনিময় চলতে দেখা যায়। ভিডিওতে তাদের একজনকে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। অন্যদিকে, কেউ উচ্চস্বরে চিৎকার করে নিজের দাবি ও অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেন। আকস্মিক এ পরিস্থিতি দেখতে সড়কের পাশে উৎসুক জনতার ভিড় জমে যায়।

তবে ওই প্রবাসীর সঙ্গে তিন নারীর প্রকৃত সম্পর্ক কী, তাদের দাবির সত্যতা কতটুকু কিংবা ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রবাসফেরত ‘স্বামীকে’ নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি

প্রকাশিত সময় : ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬