শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলা, উপসাগরে উত্তেজনা

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

তাসনিমের প্রতিবেদনে আইআরজিসির বরাত দিয়ে বলা হয়েছে, ‘এটি আগ্রাসী শত্রুর প্রতি একটি কঠোর সতর্কবার্তা। তাদের আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালিতে তেল পাচার বন্ধ করতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, এসব লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে দেশটির কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে। ওই হামলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেছে আইআরজিসি।

তবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলার দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। হামলায় স্থাপনাটির ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলা, উপসাগরে উত্তেজনা

প্রকাশিত সময় : ১১:৪৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬