শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করলেন হাবিবুল বাশার

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চলমান এবিজি ইউনিভার্সিটি কাপের পরিবেশ, ফ্লাডলাইট ও মাঠের সুযোগ-সুবিধা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন হাবিবুল বাশার সুমন। শুধু আয়োজন নয়, খেলার উপযোগী উইকেট ও মাঠ থাকায় এখানে মানসম্মত ক্রিকেট খেলার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন সাবেক অধিনায়ক।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন আয়োজন দেশের ক্রিকেট সংস্কৃতির জন্য ইতিবাচক এবং ভবিষ্যতের ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান হাবিবুল বাশার। আয়োজকদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক বলেছেন, ‘যারা এবিজি ইউনিভার্সিটি কাপ আয়োজন করেছে, তাদের আন্তরিক অভিনন্দন জানাতে চাই এবং ধন্যবাদ দিতে চাই। আমার মনে হয়, এটি অসাধারণ একটি টুর্নামেন্ট।’

মাঠের প্রশংসা করে হাবিবুল বলেছেন, ‘ফুটবল হয়েছে, ক্রিকেট হয়েছে; দুটি ডিসিপ্লিনেই খেলা হয়েছে। আমাদের এখানে অনেক খেলা হয়, কিন্তু সব সময় উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায় না। হয়তো উইকেট ভালো থাকে না, আউটফিল্ড ভালো থাকে না। কিন্তু এটি অসাধারণ একটি ভেন্যু। আমরা এখানে এসিসির সঙ্গে তিন দিনের ম্যাচ খেলছি। উইকেট খুব ভালো। উপযুক্ত মাঠে, উপযুক্ত উইকেটে ক্রিকেট হচ্ছে, যেটা খুবই ভালো।’

বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে খেলাধুলার পুরোনো প্রতিযোগিতামূলক সংস্কৃতি ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব দিয়ে হাবিবুল বলেছেন, ‘আমার মনে হয়, একটা সময় পর বিশ্ববিদ্যালয়গুলো আবার খেলাধুলায় ফিরে আসছে, যেটা আমাদের স্পোর্টসের জন্য খুব ইতিবাচক বিষয়। আমরা যখন খেলতাম, তখন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর মধ্যে ইন্টার-ইউনিভার্সিটি প্রতিযোগিতা ছিল। সেখান থেকে অনেক খেলোয়াড় উঠে এসেছে। আমার মনে হয়, এ ধরনের টুর্নামেন্ট আয়োজন আমাদের স্পোর্টিং কালচারের জন্য খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভবিষ্যতের খেলোয়াড় উঠে আসার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে।’

টি-টোয়েন্টির পর বিশ্ববিদ্যালয় পর্যায়ে ওয়ানডেও হবে এমনটাই আশা হাবিবুলের। তিনি বলেন, ‘এটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আশা করি, এরপর ৫০ ওভারের টুর্নামেন্টও হবে। হয়তো দুই দিনের ম্যাচ হবে না, তবে ৫০ ওভারের টুর্নামেন্ট হলে খুব ভালো হয়। এখানে খেলোয়াড়দের আগ্রহ অনেক বেশি এবং বেশ কিছু ভালো খেলোয়াড়ও আছে। আরও বেশি টুর্নামেন্ট হলে অবশ্যই ভালো। তবে উপযুক্ত মাঠ ও উইকেটে খেলা হতে হবে। ভালো মাঠ ও উইকেট থাকলে মানসম্মত ক্রিকেট খেলা যায়। টুর্নামেন্ট অবশ্যই আরও বেশি হওয়া উচিত, একই সঙ্গে ভালো উইকেট ও ভালো মাঠও নিশ্চিত করতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করলেন হাবিবুল বাশার

প্রকাশিত সময় : ০৯:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬