শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয় ক্যারিয়ারে চার শতাধিক নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন। ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘মেহেরীন’ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন। ফলে শোবিজ অঙ্গনের অন্যতম চর্চিত অভিনেত্রীও তিনি। কাজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন প্রায়ই নানা গুঞ্জন রটেছে।

গত জুনে মালদ্বীপে ঘুরেবেড়াতে দেখা যায় কেয়া পায়েলকে। কেবল তাই নয়, বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এক যুবকের মুখে খাবার তুলে খাওয়াতেও দেখা যায় তাকে। এসব ভিডিও দ্রুত সময়ের মধ্যে অন্তর্জালে ভাইরাল হয়। তারপর অনেক দিন কেটে গেলেও টুঁ-শব্দ করেননি এই অভিনেত্রী। অবশেষে বিষয়টি নিয়ে কথা বললেন কেয়া পায়েল।

একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন কেয়া পায়েল। এ আলাপচারিতায় মালদ্বীপের বিষয়টি জানতে চাওয়া হয়। প্রশ্নটি শুনেই এই অভিনেত্রী বলেন, “আমি জানতাম এই প্রশ্নটি আমাকে করা হবে।”

 ২০১৮ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন কেয়া পায়েল। পরবর্তীতে গানের ভিডিওতে কাজ করতে গিয়ে নাট্যনির্মাতাদের নজরে পড়েন

মালদ্বীপের ঘটনা নিয়ে অনেকে ইচ্ছেমতো গল্প তৈরি করেছেন বলে দাবি কেয়া পায়েলের। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “আমি কাজ করি দর্শকের জন্য, তারা যখন আমার কাজের প্রশংসা করেন তখন খুব ভালো লাগে। তবে ওই ঘটনায় দেখেছি অনেকেই ইচ্ছেমতো গল্প তৈরি করেছেন।”

  কেয়া পায়েলের অভিনয় ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ‘অবুঝ মন’। এতে কেয়ার সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ নাটক ২০২০ সালে প্রচার হয়

কেয়ার প্রেম-বিয়ে নিয়েও চর্চা হয়েছে। এর আগে নিজের প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে অন্য একটি পডকাস্টে খোলামেলা স্বীকারোক্তি দেন। কেয়া পায়েল বলেছিলেন, “বিয়ে মানে, আমি সারাজীবন একজন মানুষের সঙ্গে থাকব, যে মানুষটার সঙ্গে বুড়ো হবো। সেই মানুষটা আমার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মা-বাবা, ভাই-বোনের মতোই আমার জীবনে তার একই অবস্থান।”

প্রশ্ন ছুড়ে দিয়ে কেয়া পায়েল বলেছিলেন, “আমার বর, আমার জীবনসঙ্গী, আমার আত্মা—সে মানুষটা যদি আমার জীবনে থাকে, তাহলে আমি সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাব। আমি এই বিষয় কেন জানাব না? সে তো হবে আমার জীবনের সবচেয়ে বড় অংশ। আমি কেন এটা গোপন রাখব? কোনো দিন আমি এটা গোপন রাখব না।”

 কেয়া পায়েলকে ‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামে ওটিটি কনটেন্টে দেখা গেছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। কিছুদিন আগে মুক্তি পায় এটি

কেয়া পায়েল মনে করেন, বিয়ের সৌন্দর্য সবাইকে জানানোর মধ্যে, আর প্রেম সুন্দর গোপনে। তার ভাষায়—“বিয়ের সৌন্দর্য হচ্ছে, সবাইকে বলার মধ্যে। বিয়ে করব সেটা সবাই জানবে না? লুকিয়ে প্রেম করব, সেটা ঠিক আছে। লুকিয়ে প্রেম করার মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে। তবে বিয়েটা অবশ্যই সবাইকে জানিয়ে করব।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রমিকরা কাজ না করলে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

প্রকাশিত সময় : ০৮:২৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬