শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে মোটরসাইকেল চলাচলে প্রশাসনের নতুন নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২০ নভেম্বর থেকে প্রক্টর অফিসের দেওয়া নিরাপত্তা স্টিকার ছাড়া ক্যাম্পাসে কোনো মোটরসাইকেল প্রবেশ ও চলাচল করতে পারবে না। একইসঙ্গে, নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

শনিবার (১৪ নভেম্বর) প্রক্টর অফিস থেকে জারি করা পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া সব যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। এছাড়া, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।

অন্যদিকে, মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা স্টিকার নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ জন্য আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর অফিসে স্টিকারের জন্য সুপারিশসহ আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০ নভেম্বরের পর প্রক্টর অফিস থেকে দেওয়া স্টিকার ছাড়া ক্যাম্পাসে কোনো মোটরসাইকেল প্রবেশ ও চলাচল করতে পারবে না।

নির্দেশনাগুলো কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রক্টর অফিস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রমিকরা কাজ না করলে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

ঢাবিতে মোটরসাইকেল চলাচলে প্রশাসনের নতুন নির্দেশনা

প্রকাশিত সময় : ০৮:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬