শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় আরসার সেকেন্ড-ইন-কমান্ড নুর হোসেন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সেকেন্ড-ইন-কমান্ড নুর হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ।

গ্রেপ্তার নুর হোসেন (৩১) উখিয়া উপজেলার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-২৮ ব্লকের বাসিন্দা জমির হোসেনের ছেলে। তার সহযোগী মোহাম্মদ জুনায়েদ (২৩) একই ক্যাম্পের এফ-২১ ব্লকের মোহাম্মদ ইসমাইলের ছেলে।

এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের গোলঘরের পাশের একটি চায়ের দোকানের সামনের সড়কে কয়েকজন দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে বলে খবর পায় এপিবিএন। পরে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের মধ্যে একজন আরসার সেকেন্ড-ইন-কমান্ড এবং অপরজন সংগঠনটির সদস্য ও তার সহযোগী। তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা পলাতক ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রমিকরা কাজ না করলে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

উখিয়ায় আরসার সেকেন্ড-ইন-কমান্ড নুর হোসেন গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৮:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬