জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। এলাকাবাসী জানান, আটক ব্যক্তি জামায়াতে ইসলামীর একজন কর্মী।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নে ঘটনাটি ঘটে। ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবুল মিয়া চার সন্তানের জনক। তার সঙ্গে স্থানীয় এক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। শুক্রবার রাতে গোপনে ওই নারীর বাড়িতে দেখা করতে গেলে বিষয়টি টের পান এলাকাবাসী। পরে তারা বাড়িটি ঘিরে ফেলে বাবুল মিয়াকে হাতেনাতে আটক করেন। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আরো লোকজনের ভিড় জমে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ বাবুল মিয়াকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
জামায়াতে ইসলামীর উপজেলা আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল বলেন, “এই ঘটনা জানার পর আমরা খোঁজখবর নিয়েছি। তিনি আমাদের তালিকাভুক্ত কোনো নেতা নয়। তিনি সমর্থক হিসেবে নির্বাচনের সময় কাজ করেছেন।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় পাঠানো হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক : 























