রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘খুব, খুবই হৃদয়বিদারক’, হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলের হার মানতে পারছেন না বাংলাদেশ দলের অধিনায়ক হামজা চৌধুরী। ম্যাচের ৮৬ মিনিটে গোলকিপারের এক ছোট ভুলে স্বপ্নভঙ্গ হলেও সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, হার বা জয়ের দায় পুরো দলের, এককভাবে কাউকে কাঠগড়ায় দাঁড় করানো যায় না।

ম্যাচ শেষে মাঠের মাঝেই হতাশা প্রকাশ করতে দেখা যায় হামজাকে। সতীর্থদের সান্ত্বনা দেওয়ার পর মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের হৃদয়ের ভাঙনের কথা জানান তিনি। হামজার ভাষায়, “খুবই, খুবই, খুবই হৃদয়বিদারক। এটা শুধু আমাদের জন্য নয়, ভক্ত ও পুরো জাতির জন্যই এক বিরাট ধাক্কা। তবে আল্লাহর ইচ্ছা, এর চেয়ে বেশি আর কীইবা বলার আছে।”

গোলের পেছনে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের ভুল নিয়ে চলা সমালোচনার জবাব দিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, “কেউ আমাদের কাউকে দোষ দিতে পারবে না। আমরা সবাই ১১ জনের বিপক্ষে ১১ জনই খেলেছি, তাই কোনো একক ব্যক্তিকে দোষ দেওয়া যায় না।”

ম্যাচের কৌশল প্রসঙ্গে হামজা জানান, প্রথমার্ধে পাকিস্তান রক্ষণাত্মক খেলেনি, বরং বিরতির পর তারা তাদের পরিকল্পনা বদলে ফেলেছিল। পুরো ম্যাচে বাংলাদেশ আধিপত্য বিস্তার করলেও সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে। “ওরা তো মাত্র একটা সুযোগ তৈরি করেছিল এবং সেটাই কাজে লাগিয়েছে। ফুটবল তো এমনই, তাই না?”—বলেন হামজা।

এই হারে ২০০৩ সালের পর সাফ শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো লাল-সবুজের দলের। ২০০৫ সালের পর ফাইনালে ওঠার স্বপ্নও অপূর্ণই থেকে গেল বাংলাদেশ দলের জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘খুব, খুবই হৃদয়বিদারক’, হামজা চৌধুরী

প্রকাশিত সময় : ০১:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬