মজুরী বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর ভোগরা ও চৌরাস্তা এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করে৷ এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শ্রমিকরা বাসা হতে বের হয়ে কারখানায় যান, তবে কাজ যোগ না দিয়ে আন্দোলন শুরু করে৷ পরে ভোগরা, চৌরাস্তা, তিনসড়ক এলাকার কারখানা ছুটি দিয়ে দেয়৷ পরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়৷ এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝানোর চেষ্টা করছে৷
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বেশ কয়েকটি কারখানা ছুটি দেওয়া হয়েছে। কিছু যায়গায় শ্রমিকরা মহাসড়কে নেমেছে। তাদেরকে বুঝিয়ে সরানোর চেষ্টা চলছে৷

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























