বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত রাবি, কঠোর কর্মসূচিতে যাচ্ছেন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে রাবি সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা।

তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন ‘মঞ্চ ২৪’ নামের একটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছে।

কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’, ‘প্রশাসনের কালক্ষেপণ মানবে না শিক্ষাঙ্গন’, ‘আদু, জদু, মধু ভাই, তারা কি আর রাকসু চায়’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘ঘুম ভাঙো, চোখ খোলো, রাকসু কবে হবে সেটা বলো’ এবং ‘রাকসু আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’ এমন সব স্লোগান দিতে দেখা যায়।

অবস্থান কর্মসূচি শুরুর প্রায় নয় ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবিদাওয়া শোনা হয়। এ সময় তাদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাকসুর আর্থিক হিসাবের অডিট সম্পন্ন হওয়ার পরই পরবর্তী নির্বাচনের আয়োজন শুরু করা হবে। তবে প্রশাসনের এ আশ্বাসে সন্তুষ্ট হননি আন্দোলনকারীরা। আলোচনা শেষে তারা পুনরায় প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

আলোচনা শেষে সালাহউদ্দিন আম্মার সাংবাদিকদের বলেন, ‘প্রশাসন যে দুটি বিষয়ের কথা বলছে, ভর্তি পরীক্ষা ও অডিট – এর সঙ্গে পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই। মাত্র ২৩ জনের অডিটের জন্য ৩০ হাজার শিক্ষার্থীর রাকসু আটকে থাকবে, এটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। রাকসু চলাকালে দুইবার অডিট করার কথা প্রশাসন করেনি, সেই দায় কি আমার? আমি কি বাইরে থেকে মানুষ এনে অডিট করাব, নাকি প্রশাসন করবে?’

তিনি আরও বলেন, ‘প্রশাসনের বক্তব্য আমাদের কাছে কোনোভাবেই যৌক্তিক মনে হয়নি। আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা প্রশাসন ভবনের সামনে অবস্থান করব। আমাদের আরও কঠোর অবস্থানে যেতে হলে সে জন্যও আমরা প্রস্তুত আছি।’

রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, ‘প্রশাসনের প্রত্যেকটি কথারই কোনো যৌক্তিকতা নেই। এগুলো রাকসু নির্বাচন পেছানোর পাঁয়তারা। তাদের কথায় আমরা কোনোভাবেই কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

অন্যদিকে আলোচনার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘রাকসু নির্বাচন পরিচালনা করতে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা এবং গত এক বছরে রাকসু প্রতিনিধিরা বিভিন্ন কার্যক্রমে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা খরচ করেছেন। সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার মতো খরচ হয়েছে। কিন্তু বেশিরভাগ সম্পাদক এখনো আমাদের সঙ্গে সমন্বয় করেননি। তাদের ব্যয়ের হিসাবও এখনো চূড়ান্ত হয়নি। শুরু থেকেই তাদের সমন্বয় করার কথা বলা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘হিসাবের সমন্বয় ও অডিট সম্পন্ন হওয়ার পর এবং ভর্তি পরীক্ষা শেষ হলে আমরা রাকসু নির্বাচনের বিষয়টি বিবেচনা করতে পারি। এটি সাধারণ শিক্ষার্থীদের টাকা, এখানে জবাবদিহির বিষয় রয়েছে। আমরা সেই জবাবদিহি নিশ্চিত করতে চাই। আমরা রাকসু নিয়ে ইতিবাচক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত রাবি, কঠোর কর্মসূচিতে যাচ্ছেন আম্মার

প্রকাশিত সময় : ১১:০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬