শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি দোলন গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক, মারধর, চুরি, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে এসআরবি-১-এর বিশ্বস্ত সূত্র এশিয়া পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দোলনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এসব মামলায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, মারধর, চুরি, ভাঙচুর ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মামলাটির এফআইআর নম্বর ৪ এবং জিআর নম্বর ২৬৭।

২০২৬ সালের ২ জুন দায়ের করা আরেকটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলার এফআইআর নম্বর ৫ এবং জিআর নম্বর ১৮৫।

এ ছাড়া ২০২৪ সালের ১৯ জানুয়ারি শ্যামনগর থানায় দায়ের করা একটি মামলায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ রয়েছে। মামলাটির এফআইআর ও জিআর নম্বর ১৪।

২০২৫ সালের ৫ জুন দায়ের করা মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলার এফআইআর নম্বর ৭ এবং জিআর নম্বর ১৬২।

২০২৬ সালের ১৯ মার্চ দায়ের করা অন্য একটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১৮ এবং জিআর নম্বর ৬৭।

এ ছাড়া ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় দায়ের করা দুটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে একটি মামলায় দণ্ডবিধির ৩০৭, ১৪৩, ৩২৩, ৩৭৯, ৩৫৪, ৩৮৫ ও ৩৬৩ ধারায় অভিযোগ আনা হয়। মামলাটির জিআর নম্বর ১৪৮।

একই দিনে দায়ের করা অপর মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭ ও ৩০৭ ধারায় অভিযোগ রয়েছে। এ মামলার এফআইআর নম্বর ৯ এবং জিআর নম্বর ১০৮। মামলাটিতে ২০০৬ সালের ২৬ অক্টোবর ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়।

গ্রেপ্তারের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাবেক এমপি দোলন গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১০:৫৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬