তেহরানে বাসিজ বাহিনীর শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মোহেব্বি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের দেশের ওপর আরোপ করা নৌ, স্থল ও আকাশপথের অবরোধ অব্যাহত থাকতে আমরা দেব না।’
আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম তেহরানে বাসিজ বাহিনীর শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মোহেব্বি এসব কথা বলেন।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়েও কঠোর অবস্থান জানিয়েছেন আইআরজিসির এই মুখপাত্র। তার বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালি-সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও আলোচনা করবে না তেহরান
ইরানের বক্তব্য থেকে স্পষ্ট, দেশটি যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি নিয়ে বিরোধের সমাধানকে আলোচনার গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হিসেবে দেখছে। ফলে পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য আলোচনার পথও আপাতত হরমুজ প্রণালির পরিস্থিতির সঙ্গে জড়িয়ে পড়েছে।
তবে অবরোধের বিরুদ্ধে ইরান কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে মোহেব্বি বিস্তারিত কিছু জানাননি।
সূত্র: আল-জাজিরা