দেশের অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।
গোয়েন্দা সূত্র জানায়, সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ আসলাম। তিনি ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়া এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে।
আশির দশকের মাঝামাঝি থেকে নব্বইয়ের দশক পর্যন্ত ঢাকার অপরাধ জগতে সক্রিয় ছিলেন তিনি। একপর্যায়ে কিছুদিন সুইডেনে অবস্থান করায় তার নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি হত্যা মামলা।
২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন আসলাম। দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























