জাপানের ওসাকা নগরীতে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এই আগুনে ২৭ জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা।
স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানায়, শুক্রবার সকালে ওসাকা শহরের একটি শপিং এবং বিনোদন এলাকার একটি আটতলা বিল্ডিংয়ের চতুর্থ অথবা পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
১০টা ৪৫ এর মধ্যে আগুন নিভিয়েও ফেলেন তারা। পরে ওই ভবন থেকে আশঙ্কাজনক অবস্থায় ২৭ জনকে উদ্ধার করা হয়। তাদের সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা।
সূত্র: বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 




















