সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

মস্তিষ্কের পৃথক স্নায়ুকোষ কীভাবে সক্রিয় ও নিষ্ক্রিয় হয়, সেই প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল।

সোমবার (৫ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।

এপি জানায়, কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং ‘অপটোজেনেটিকস’ নিয়ে গবেষণা করেছেন। তাদের গবেষণার মাধ্যমে আলো ব্যবহার করে নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যক্রম নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের নতুন পদ্ধতি তৈরি হয়েছে।

নোবেল কমিটি তাদের গবেষণার প্রশংসা করে জানিয়েছে, এই পদ্ধতি বর্তমানে বিশ্বের বিভিন্ন গবেষণাগারে মস্তিষ্কের রহস্য উন্মোচনে ব্যবহার করা হচ্ছে।

৫৪ বছর বয়সী কার্ল ডেইসেরথ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত। ৭১ বছর বয়সী পিটার হেগেমান জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে এবং ৭৩ বছর বয়সী জর্জ নাগেল জার্মানির ভুর্জবুর্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন।

চিকিৎসাবিজ্ঞানের নোবেল কমিটির সচিব থমাস পার্লম্যান জানান, সোমবার টেলিফোনে তিন বিজয়ীর সঙ্গেই যোগাযোগ করতে সক্ষম হয়েছেন তিনি।

এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। একজন ব্যক্তি, একাধিক বিজয়ী কিংবা কোনো সংগঠন—যে ক্ষেত্রেই পুরস্কার দেওয়া হোক, অর্থমূল্য একই থাকবে।

চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো নোবেল সপ্তাহ। মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। শুক্রবার ঘোষণা করা হবে শান্তিতে নোবেল পুরস্কার। এরপর আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে।

এপি জানায়, গত বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে গবেষণা করা তিন বিজ্ঞানী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

প্রকাশিত সময় : ০৫:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬