শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছিলেন আয়া, এখন শত-কোটি টাকার মালিক

জর্জিনা রদ্রিগেজকে সবাই বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনসঙ্গীনী হিসেবেই চেনেন। এর বাইরেও তার আলাদা পরিচত, তিনি একজন পেশাদার মডেল। তবে কয়েকবছর আগেও তাকে চিনতো না কেউ। পেট চালাতে কাজ করেছেন আয়া হিসেবেও। অথচ আজ তিনিই অর্থের সমুদ্রে বাস করছেন।

মাত্র সাত বছর আগে বর্তমানে বিলাসী জীবনযাপন করা জর্জিনা রদ্রিগেজের সাপ্তাহিক আয় ছিল ১৪ হাজার ৩১২ টাকা! সে সময় ২০ বছর বয়সী জর্জিনা ছিলেন ব্রিস্টলের অতি সাধারণ এক নারী। সেখান থেকে তার কোটি কোটি টাকার প্রাসাদ কিংবা নামিদামি ব্র্যান্ডের প্রচ্ছদে উঠে আসার পেছনের গল্পটা চোখে পড়ার মতোই।

শিশুদের দেখাশোনা করার জন্য একসময় আয়ার দায়িত্ব পালন করতেন জর্জিনা। এর পাশাপাশি নিজেকে গড়ে তুলতে ইংরেজি ও নাচ শেখার ক্লাস করতেন তিনি। স্বল্প আয়ে তার দিন চলত বেশ কষ্টে।

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্ম নেয়া জর্জিনা তার বাবার সঙ্গে স্পেনে চলে আসেন। ২০০৩ সালে জর্জিনার বয়স যখন মাত্র নয় বছর, তখন কোকেইন পাচার মামলায় জেলে যান তার বাবা জর্জ। ২০১৩ সালে মুক্তি পান তার বাবা।

কঠিন এই সময়টায় মা মারিয়া হার্নান্দেজ এবং বোন ইভানার সঙ্গে জর্জিনার দিন বেশ কষ্টে কেটেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভুতপূর্বভাবে ঘুরে গেছে স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজের ভাগ্যের চাকা। হঠাৎ করেই পেয়ে যান মডেলিংয়ের সুযোগ। সেখান থেকে শুরু উত্থানের।

বর্তমানে ব্যক্তিগত জীবনে বেশ সুখেই দিন পার করছেন জর্জিনা রদ্রিগেজ। প্রায়ই রোনালদোর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর ছবি প্রকাশ পাচ্ছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় চার সন্তানকে নিয়ে তার খুনসুটিও। এসব নিয়েই একটি সিরিজ প্রকাশ করছে নেটফ্লিক্স। যেখানে তার জীবনী নিয়ে বিস্তারিত থাকছে।

এ প্রসঙ্গে নেটফ্লিক্স স্পেনের পরিচালক আলভারো দিয়াজ বলেন, জর্জিনা একজন প্রেরণাদায়ক নারী। তিনি ছিলেন একজন সাধারণ তরুণী, এরপর একদিন আচমকাই তার জীবন বদলে যায়। একদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে জর্জিনা তার ভালোবাসার মানুষের দেখা পায়। এরকম স্বপ্ন কে বা না দেখে?

এ বছরের ক্রিসমাসের আগেই সিরিজটি মুক্ত দেওয়ার কথা থাকলেও নাটকীয়ভাবে রোনালদোর ম্যানইউতে আগমন গল্পে বাড়তি মালমশলা জুগিয়েছে। তাই এবার আরো বিস্তারিতভাবেই জানা যাবে রোনালদো-জর্জিনার জীবন সম্পর্কে।

২০১৮ সালে ৭ কোটি ৪১ লাখ টাকা মূল্যের একটি হীরার আংটি দিয়ে জর্জিনাকে প্রেমের প্রস্তাব দেন রোনালদো। কিন্তু এখনো নিজেদের বিয়ের তারিখ ঠিক করেননি এই জুটি। -ডেইলি বাংলাদেশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছিলেন আয়া, এখন শত-কোটি টাকার মালিক

প্রকাশিত সময় : ০৬:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১