মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় 

নিরাপদ খাদ্য নিশ্চতকরণে এবং  ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে  বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায়  বৃহস্পতিবার ২০ জানুয়ারি  মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার হাসপাতাল রোড, মুন্সিবাজার, বড় মসজিদ রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
   উক্ত তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, পোড়া তেল ব্যবহার করে খাদ্য পণ্য তৈরি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ না রাখা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতাল রোডে অবস্থিত উত্তম ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, মুন্সিবাজারে অবস্থিত মা জননী ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, দ্রুব ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, মসজিদ রোডে অবস্থিত ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
পরিচালিত  অভিযানে  ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল আমীন এক প্রেস বিজ্ঞপ্তিতে  বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় 

প্রকাশিত সময় : ১০:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২