বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ৩০ টাকা দরে ওএমএসের চাল  বিক্রি  শুরু 

বেশ কিছুদিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৪টি ডিলারের মাধ্যমে আবারো ওএমএস এর কার্যক্রম চালু করা হয়েছে।
করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় শনিবার ২২ জানুয়ারি থেকে স্বল্প আয়ের মানুষদের কথা বিবেচনায় রেখে  এ কার্যক্রম চালু করা হয়।
আপাতত প্রতি ডিলারের মাধ্যমে ১ টন করে মোট ৪ টন চাল প্রতিদিন দেয়া হবে। এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে প্রতি জন ৫ কেজি করে চাল সংগ্রহ করতে পারবে
৩০ টাকা দরে।
শনিবার সকালে শহরের সিন্দুরখান রোডের আব্দুল হাই  ডিলারে ওএমএসের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।
এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে চাল বিতরণ করতে আহ্বান জানান। তিনি আরো বলেন, যারা চাল সংগ্রহ করতে আসবে তারা যেন অবশ্যই মাস্ক পরে আসেন।
শ্রীমঙ্গল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকদির হোসেন জানান, ৪টি ডিলারের মাধ্যমে ৪টন চাল দিয়ে এ কার্যক্রম চালু করা হয়েছে। আগামী সোমবার অথবা মঙ্গলবার থেকে চালের সাথে ১ টন করে আটা দেয়া হবে প্রতিটি ডিলারকে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

শ্রীমঙ্গলে ৩০ টাকা দরে ওএমএসের চাল  বিক্রি  শুরু 

প্রকাশিত সময় : ০৮:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২