রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছয় ছাত্র হত্যা মামলায় ফাঁসির আসামির মৃত্যু

সাভারে ছয়জন কলেজছাত্র হত্যা মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। আজ সোমবার সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত জমসের আলী (৪৪) সাভার থানার বড়দেশী পূর্বপাড়া এলাকার মনসুর আলীর ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, সকালে প্রেসার কমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জমসের আলী। এ সময় তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছয় ছাত্র হত্যা মামলায় ফাঁসির আসামির মৃত্যু

প্রকাশিত সময় : ১২:১৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২