শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মৃত্যুশূন্য দেশ, কমেছে শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি । ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১২৩ জনে। এই সময়ে ৩৬  জনের শরীরে নতুন করে  করোনা শনাক্ত হয়েছে। ফলে  দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জনে।

মঙ্গলবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল সোমবার (৪ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়। এই সময়ে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া  ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী,  বিশ্বজুড়ে করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ২৯৬জন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৫৫২ জন জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ২৮ লাখ ৮১ হাজার ৩৩৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬১ লাখ ৭৯ হাজার ১৪৩জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনায় মৃত্যুশূন্য দেশ, কমেছে শনাক্ত

প্রকাশিত সময় : ১১:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২