সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই: র‍্যাব

ঈদকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।আজ রোববার জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবু আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গিদের যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছে র‍্যাব।
ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরাপত্তা সুইপিং করা হবে। জাতীয় ঈদগাহে পোশাকে ও সাদাপোশাকে পর্যাপ্ত র‍্যাব সদস্য টহলে থাকবেন; পাশাপাশি র‍্যাবের স্পেশাল ফোর্স মোতায়েন করা হবে। জাতীয় ঈদগাহ ডগ স্কোয়াড ও বোম ডিস্পোজাল ইউনিট দিয়ে নিরাপত্তা সুইপিং করা হবে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।
ঈদকে কেন্দ্র করে ভার্চ্যুয়াল জগতে কোনো ধরনের গুজব, উসকানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে র‍্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক। 
তিনি বলেন, যেকোনো নাশকতা বা হামলা মোকাবিলায় র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে র‍্যাব এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
র‍্যাব জানায়, র‍্যাবের ব্যাটলিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করবে। র‍্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুমের (হটলাইন নম্বর-০১৭৭৭৭২০০২৯) মাধ্যমে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই: র‍্যাব

প্রকাশিত সময় : ০৫:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২