শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে বুস্টার ডোজ পেলেন এক কোটি ৩০ লাখ মানুষ 

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে এখন পর্যন্ত টিকার তৃতীয় ডোজ (বুস্টার) পেয়েছেন এক কোটি ৩০ লাখ ১০ হাজার ৮৫ জন। প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৮৫ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১১ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৪৬২ জন মানুষ।

সোমবার (৯ মে) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ হাজার ৭৯৬ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৯ হাজার ৮০৩ জনকে। এছাড়া এ সময়ে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৮৯ হাজার ১০ জনকে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ২০ হাজার ৮৯২ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ২৬৫ জনকে।

অধিদফতর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ২১ লাখ ৭ হাজার ৭৬ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছে। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে বুস্টার ডোজ পেলেন এক কোটি ৩০ লাখ মানুষ 

প্রকাশিত সময় : ০৯:২০:২১ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২