মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাঁজা খেতে নিষেধ করায় সাংবাদিককে পেটালো কিশোর গ্যাং

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া বাশার রোড এলাকায় কিশোর গ্যাং এর সদস্যরা একজন সাংবাদিকের বাসার সামনে গাঁজা সেবন করছিলো। বাসার সামনে গাঁজা সেবন করতে নিষেধ করায় ঐ সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। ১৮ মে বুধবার সন্ধ্যার আগে টিকাপাড়া ঈদগা মোড়ে ঘটনাটি ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়, রামচন্দ্রপুর বাশার রোডে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান সাংবাদিক খোসরুল আরুন নোমানী সাগরের বাসা। তার বাসার সামনে প্রতিদিন কিশোর গ্যাং এর সবুজ, তারেক, তন্ময়সহ অজ্ঞাত আরো ১৫/২০ জন গাঁজা সেবন করতো। কয়েক দফায় সাংবাদিক সাগর নোমানী তাদের নিষেধ করেন। এরপরও তারা সেখানে গাঁজা সেবন চালিয়ে যাচ্ছিলো। বাধ্য হয়ে মৌখিকভাবে বোসপাড়া ফাঁড়ির ইনচার্জ মোসলেমকে অবগত করেন তিনি। এতে তারা ক্ষিপ্ত হয়ে ১৮ মে সন্ধ্যার আগে টিকাপাড়া ঈদগা মোড়ে সাংবাদিক সাগর নোমানী পৌঁছালে অর্তকিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রামেক হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ, সম্প্রতি নিউ মার্কেট এলাকায় কিশোর গ্যাং এর জায়গা দখল করা কে কেন্দ্র করে একজন নিহত কয়েকজন আহত হয়।রাজশাহী পদ্মার পাড়ে মেয়ে কিশোর গ্যাং এর মারামারি তিনটি ভিডিও ভাইরাল হয় যা নগরবাসীকে আরো ভাবিয়ে তুলেছে। রাজশাহী প্রেসক্লাব সাবেক সভাপতি গোলাম সারওয়ার বলেন, আমরা মুরব্বীরা এখন কোন মোড়ে চায়ের দোকানে বসতে পারি না, বিনোদন কেন্দ্র গুলোতে যেতে পারি না, নগরীতে নতুন কেও বাড়ি করতে আসলে এই কিশোর গ্যাং এর চাঁদাবাজির অত্যাচার রাস্তাঘাটে মাদক সেবন এই শান্তির রাজশাহীতে এগুলো প্রশাসনকে কঠোরভাবে দমন করতে হবে। কিশোর গ্যাং সম্পর্কে র‍্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহ্‌রিয়ার বলেন,আমরা বিভিন্ন এলাকায় আমাদের সোর্স ও পুলিশের সহযোগীতা নিয়ে কিশোর গ্যাং এর তালিকা করেছি তাদের বিরুদ্ধ এ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কিশোর গ্যাং রাজশাহী থেকে র‍্যাব-৫ নির্মূল করতে কাজ করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাঁজা খেতে নিষেধ করায় সাংবাদিককে পেটালো কিশোর গ্যাং

প্রকাশিত সময় : ০৫:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২