মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আক্কেলপুরে মাদ্রাসাছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩

জয়পুরহাটের আক্কেলপুরে ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের পালশা গ্রামে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটককৃত তিন জনের মধ্যে দুইজন পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার গোড়াইল ইউনিয়নের গোতাহাট শহর গ্রামের হবিবুর রহমানের ছেলে মাহবুব রহমান (২০), ওই গ্রামের হযরত আলীর ছেলে অনিছুর রহমান (২০) ও অপরজন আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর গ্রামের লাতু মিয়ার ছেলে ভ্যানচালক সালেক (২৫)।

থানা পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। বিদায় অনুষ্ঠান থেকে মেয়েটি নিখোঁজ হয়। পরে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের পালশা গ্রামের একটি পাটক্ষেতে মেয়েটিকে ধর্ষণকালে স্থানীয়রা আটক করে ইউপি সদস্যকে খবর দিলে ইউনিয়ন পরিষদে এনে তাদের থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

থানায় গিয়ে জানা যায়, ভ্যানচালক সালেক তাকে ভ্যানে করে প্রথমে পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার আছরাঙ্গা দিঘীতে বেড়াতে নিয়ে যায়। সেখান থেকে ভ্যানচালক আরও দুই সহযোগী মাহবুব রহমান ও আনিছুর রহমানকে ডেকে নিয়ে আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের একটি পাটক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাদের হাতে নাতে আটক করেন। মাদ্রাসাছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ের মানসিক সমস্যা রয়েছে। আমি মেয়েকে সাথে নিয়ে মাদ্রাসার বিদায় অনুষ্ঠানে দিয়ে আসি। সেখান থেকে আমার মেয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে থানায় এসে মেয়ে মুখে সব ঘটনা জেনেছি।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আক্কেলপুরে মাদ্রাসাছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩

প্রকাশিত সময় : ০৯:২৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২