সুনামগঞ্জের পর এবার সিলেটের বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র বন্ধ হয়ে গেছে। ফলে দুই জেলার মানুষ এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছেন।
ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে যাওয়ায় ওই দুই জেলায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ কারণে সুনামগঞ্জ জেলা ও সংলগ্ন এলাকায় রয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।
বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সিলেট ও সুনামগঞ্জের প্রায় পৌনে দুই লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছেন।এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই জেলার মানুষের সাময়িক এই অসুবিধায় ধৈর্যধারণের আহ্বান জানান তিনি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























