বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার থেকে বাড়ছে ফেরি ভাড়া

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে আগামীকাল রবিবার (১৯ জুন) থেকে ফেরির নতুন ভাড়া কার্যকর হচ্ছে। ফেরিতে যানবাহন পারাপারে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি)। এটি নিশ্চিত করেছে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহযোগী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়, আগামীকাল রবিবার থেকে নতুন ভাড়া কার্যকরের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এক থেকে তিন টন পণ্যবাহী ছোট ট্রাক বা কাভার্ড ভ্যানের ভাড়া ৭৪০ থেকে বেড়ে ৯০০ টাকা হবে। তিন-পাঁচ টনের ট্রাক ৮৮০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫০ টাকা; পাঁচ-আট টন পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানের ভাড়া ১ হাজার ৬০ থেকে বেড়ে ১ হাজার ৩০০ টাকা এবং ৮-১১ টনের বড় ট্রাক ও লরির ভাড়া ১ হাজার ৪৬০ থেকে বাড়িয়ে ১ হাজার ৭৫০ টাকা দাঁড়াবে।

এ রুটের মিনিবাস বা কোস্টার পারাপারে ৯০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫০ টাকা, মাঝারি আকারের বাস দিনে ১ হাজার ৫৮০ টাকা থেকে ১ হাজার ৭৫০ টাকা এবং বড় বাসে ১ হাজার ৮২০ টাকার স্থলে ২ হাজার ১০০ টাকা ভাড়া গুনতে হবে।

এছাড়া মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ভাড়া ৮০০ টাকার স্থলে ১ হাজার টাকা, পাজেরো গাড়ি ৭৩০ টাকার স্থলে ৯০০ টাকা, কার ও জিপ ৪৫০ টাকার স্থলে ৫৪০ টাকা, মোটরসাইকেল ৭০ টাকার স্থলে ১০০ টাকা করা হয়েছে। কিন্তু যাত্রীদের ক্ষেত্রে জনপ্রতি ৩০ টাকাই ভাড়া থাকবে।

ট্রাকচালক সোহরাব হোসেন বলেন, পুর্ব ঘোষণা ছাড়া ফেরি ভাড়া বৃদ্ধি করাটা ঠিক হয়নি। আমাদের অনেক চালক ভাই এ নিয়ে তেমন কিছুই জানে না। তাছাড়া সব কিছুর দাম বেড়েছে। গাড়ির অধিকাংশ যন্ত্রাংশের দাম বাড়ছে তারপর আবার ফেরি ভাড়া বাড়িয়েছে। এখন সব মিলিয়ে হিসাব এলোমেলো হয়ে গেছে। ফেরি ভাড়া বাড়লে আমাদের ট্রাকের ভাড়া বেড়ে যাবে আর এর প্রভাব পড়বে পণ্যের উপর। আবার পদ্মা সেতু যে আমরা পারাপার হবো সেখানেও টোল বেশি। 

দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা কয়েকজন বাসচালক জানান, যদি ফেরির ভাড়া বাড়ে তাহলে বাসের ভাড়া বৃদ্ধি হয়ে যাবে। বাসের যাত্রী অনেকটা কমে গেছে, আবার ২৫ তারিখে পদ্মা সেতু চালু হলে যাত্রীর সংখ্যা আরো কমে যাবে এই রুটে সে নিয়েও আমরা চিন্তিত।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, আগামীকাল রবিবার থেকে ফেরিতে পারাপার হওয়া প্রতিটি যানবাহনের ক্ষেত্রে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিআইডাব্লিউটিসির কতৃপক্ষ। গতকালই ভাড়ার নতুন চার্ট কাউন্টারে টানিয়ে দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রবিবার থেকে বাড়ছে ফেরি ভাড়া

প্রকাশিত সময় : ০৩:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২