শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাটের শাড়ি পরে ‘টাপা টিনি’র ছন্দে মনামী

আবারও ‘টাপা টিনি’র ছন্দে নাচতে দেখা গেল মনামী ঘোষকে। এবার পাট দিয়ে তৈরি শাড়ি অঙ্গে জড়িয়ে ‘বেলাশুরু’ সিনেমার জনপ্রিয় গানে নাচলেন অভিনেত্রী। সেই ভিডিও আপলোড করেছেন নিজের ইনস্ট্রাগ্রাম প্রোফাইলে।

শনিবার থেকে ভারতীয় জনপ্রিয় একটি চ্যানেলে শুরু হচ্ছে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’। তার প্রথম এপিসোডের জন্যই মনামীর এই সাজ। নাচ, গান, অভিনয় সবতেই পারদর্শী মনামী। তার স্টাইল সেন্সও একাধিকবার প্রশংসিত হয়েছে। এবার পাটের তৈরি পোশাক পরে তাক লাগালেন অভিনেত্রী। প্রথমে নিজের এই অভিনব সাজের ছবি পোস্ট করেন।

অভিনেত্রীর এই অভিনব সাজের নেপথ্যের কারিগর নীল এবং দেবজ্যোতি। মেকআপ করেছেন অমিত দাস। গয়না দিয়ে অভিনেত্রীকে সাজিয়েছেন আভা ক্রিয়েশন। নিজের এই সাজের মাধ্যমে বাংলার পাট শিল্পকে কুর্নিশ জানিয়েছেন মনামী। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ পাটের এই শিল্প। এই সাজের মাধ্যমে পাট শিল্পের সেই সমস্ত কারিগরকে কুর্নিশ যারা দিনরাত পরিশ্রম করে এই শিল্পটিকে বাঁচিয়ে রাখেন এবং নিজেদের দক্ষতার মাধ্যমে আমাদের ছোটবেলা ও বড়বেলাকে সমৃদ্ধ করেছেন।’

ছবির পরই ভিডিও আপলোড করেন মনামী। যেখানে প্রথমে তাকে ‘টাপা টিনি’ গানের ছন্দে মাচের মহড়া দিতে দেখা যায়। তারপর পাটের তৈরি শাড়ি পরে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ শোয়ের সেটে নাচতে দেখা যায়।

গত ২০ মে সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘বেলাশুরু’। তার ঠিক আগেই ‘টাপা টিনি’ গান প্রকাশ করা হয়। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য (খ্যাদা), উপালী চট্টোপাধ্যায়। অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। শুধুমাত্র ইউটিউবেই এক কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। এর আগে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানসেবিকাদের সঙ্গে ‘টাপা টিনি’ গানে নেচেছিলেন মনামী। সেই ভিডিও-ও ভাইরাল হয়েছিল। সুত্র : সংবাদ প্রতিদিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরাও অংশ নিতে পারবে: আইনমন্ত্রী

পাটের শাড়ি পরে ‘টাপা টিনি’র ছন্দে মনামী

প্রকাশিত সময় : ০৫:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২